ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় শর্টগানসহ ডাকাত চক্রের সদস্য আটক 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২০ নভেম্বর ২০২৩
বরগুনায় শর্টগানসহ ডাকাত চক্রের সদস্য আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বামনা উপজেলায় মো. আব্দুল মালেক (৫২) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র (শর্টগান) উদ্ধার করা হয়। 

রোববার রাত দেড়টার দিকে রামনা ইউপির পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকায় ডাকাত চক্রের ওই সদস্যকে স্থানীয় জনতা শট গানসহ আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আব্দুল মালেক কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামের মো. সেকান্দার আলীর ছেলে। 

Advertisement

স্থানীয়রা জানান, এলাকায় ঢুকে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী অস্ত্রসহ তাকে ধরে ফেলে। এ সময় তার সঙ্গে থাকা অপর সদস্যরা পালিয়ে যায়।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ একজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। কাঠালিয়া থানায় তার বিরুদ্ধে আরো একাধিক ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!