ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় বজ্রপাতে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ৫ নভেম্বর ২০২৩
বরগুনায় বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ফটো

বরগুনার সদর উপজেলায় বিষখালী নদীর তীরে ট্রলার মেরামত করতে গিয়ে বজ্রপাতে ওয়ারেস দফাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নীল বাজার এলাকার বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে। মৃত ওয়ারেস দফাদার উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলী গ্রামের আমজাদ হোসেন দফাদারের ছেলে। 

নলী এলাকার বাসিন্দা আব্দুল্লাহ জুবায়ের বলেন, বৃষ্টির সময় বিষখালী নদীর তীরে ট্রলার মেরামত করতে ছিলেন জেলে ওয়ারেস। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।  স্থানীয়রা তাকে উদ্ধার করে নলী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!