ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের বাঁকুড়া-পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ৪ সেপ্টেম্বর ২০২৩
ভারতের বাঁকুড়া-পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু ৬
ছবি: সংগৃহীত

ভারতের বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেশটির এ দুই জেলাসহ কয়েক জেলাতেই গত কয়েকদিন ধরেই প্রবল ভ্যাপসা গরমের পর বজ্রপাতসহ বৃষ্টির দেখা দেয়। এসময় আচমকা বজ্রপাতে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছয়জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশটির বিভিন্ন জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!