ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
বজ্রপাত- ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে ধানের জমিতে বীজ বপন করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত ইসাহাক হাওলাদার পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, ইসাহাক হাওলাদার বিকেলে জমিতে ধানের বীজ বপন করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ইসাহাক হাওলাদারের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!