ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২১ নভেম্বর ২০২৩
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
ছবিতে চমেকের জরুরি বিভাগ

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় ছুরিকাঘাতে হৃদয় নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হৃদয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খুনের কারণ এখনো জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!