ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ২১ নভেম্বর ২০২৩
বিজয়নগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির সীমানা বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী (৪৮) শ্রীপুর গ্রামের সুরুজ আলী ভূইয়ার ছেলে।

জানা যায়, বাড়ির পৈত্রিক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে ইসহাক আলী ভূঁইয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল ছোট ভাই ইয়াকুব আলীর। আজ সীমানার প্রচীর নির্মাণকে কেন্দ্র করে ইসহাক আলী ভূঁইয়া তার ছেলে সালাহউদ্দিন ভুঁইয়া, জাহিদ হাসান ভুঁইয়া ও স্ত্রী জোসনা বেগম দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা করেন ইয়াকুবের ওপর। একপর্যায়ে ইসহাক আলী ভূঁইয়া হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইয়াকুব আলী ভূঁইয়া মারা যান।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যারা এ ঘটনারর সঙ্গে জড়িত তাদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!