ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোম্পানির টাকা নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ২১ নভেম্বর ২০২৩
কোম্পানির টাকা নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ফাইল ছবি

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন নওগাঁ সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ জানায়, বেসরকারি কোম্পানিতে কর্মরত মামুন মার্কেট থেকে টাকা উত্তোলন করে নওগাঁ সদরে ফেরার পথে বক্তারপুর এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে কাজ চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!