ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেল হেলপারের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২০ নভেম্বর ২০২৩
বাস ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেল হেলপারের
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে জুবায়ের রহমান নামে এক হেলপারকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বাস যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত বাস যাত্রী মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে পাবনা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের রহমান সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমানের ছেলে।

নিহতর পরিবারের লোকজন জানান, রাতে ঢাকার গাবতলী থেকে মাছরাঙ্গা পরিবহন নামে একটি বাস যাত্রী নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভাড়া নিয়ে বাসের মধ্যে যাত্রী মারুফ হোসেন সুমনের সঙ্গে জুবায়ের কথা কাটাকাটি হয়। তখন সেই যাত্রী তাকে দেখে নেয়ার হুমকি দেন। গভীর রাতে বাসটি পাবনা শহরে এসে থামালে সেই যাত্রী লোকজন ডেকে আনেন। পরে তিনি ও তার লোকজন মারামারি শুরু করেন। একপর্যায়ে হেলপারকে ছুরিকাঘাত করেন ওই যাত্রী। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

সদর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!