ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে রেললাইনের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২২, ১৩ নভেম্বর ২০২৩
রাজধানীতে রেললাইনের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর কাওলা রেললাইনের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান আলী নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম বলেন, সিভিল অ্যাভিয়েশনের গাড়িচালক ছিলেন আরমান। আজ সন্ধ্যার দিকে অফিস ছুটি শেষে বাসায় ফেরার পথে কাওলা রেলগেটের কিছু দূরে রেললাইনের পাশে তিন-চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। এতে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরমানের পেটে ও দুই পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে সে গুরুতর আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, এক বছর আগে সিভিল অ্যাভিয়েশনের গাড়িচালক হিসেবে যোগ দেয় আরমান। গাইবান্ধা জেলার ফুলছড়ী থানার ধনার পাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বিমানবন্দর থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!