সোমবার সন্ধ্যায় হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার আইলকুন্ডি চর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
.png)
ওসি সুমন কুমার আদিত্য জানান, ধুলসুরা ইউনিয়নের আইলকুন্ডি চরে একটি লাশ আছে এমন তথ্য চেয়ারম্যান আমাকে জানালে সেখানে পুলিশ পাঠানো হয়। অনেক খোঁজাখুঁজি করে আইলকুন্ডি চর থেকে দুপুর সোয়া ২টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তিকে আইলকুন্ডি চরে ঘোরাঘুরি করতে দেখেন নাঈম শেখ ও আসিফ।
তাকে গরুচোর ভেবে ওই গ্রামের পরাণ সরকারের কাঠবাগানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছের ডাল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে আহত করেন। এছাড়াও দুই হাত, পা ও পুরো শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে ফেলে গুরুতর জখম করে মেরে ফেলেন। হত্যার কাজে ব্যবহৃত দড়ি ও লাঠি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।