ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১০ নভেম্বর ২০২৩
জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
দাউদকান্দি থানা- ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমির বিরোধের জেরে শামসুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুল হক একই গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, শামসুল হকের সঙ্গে বসতবাড়ির আড়াই শতক জমি নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এনিয়ে মামলাও চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ধইঞ্চা রোদে দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামসুল হকের ওপর কামাল মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের লোকেরা হামলা করেন। এতে শামসুল হক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, ঐ বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া ইন্টারনাল ইনজুরিও থাকতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত কামাল মিয়া এবং তার স্ত্রী জাকিয়া আক্তারকে আটক করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!