ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ৪ নভেম্বর ২০২৩
নান্দাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ 
নান্দাইল মডেল থানা। ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূ তাসলিমা আক্তার (৩৫) একই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

নিহতের বড়ভাই দ্বীন ইসলাম জানান, বিয়ের পর থেকেই তাসলিমাকে ছোটখাটো বিষয় নিয়েই নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। এসব বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস দরবার হয়েছে। 

Advertisement

দ্বীন ইসলাম আরো বলেন, আমার বোন মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে। এখানে এসে জানাতে পারি গত তিনদিন আমার বোনের সঙ্গে তার স্বামী শ্বশুর শ্বাশুড়ি ঝগড়া চলছিল। তারা সবাই মিলে নির্যাতন করে আমার বোনকে হত্যা করে। মুখে ইঁদুরের বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করে। এরপর আমাদের খবর দেওয়া হয়েছে। গত এক বছর ধরেই তারা বোনকে নির্যাতন করেছে, অবশেষে মেরেই ফেলল।

দ্বীন ইসলাম বলেন, বোন হত্যার বিচার চাই। তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরের নামে হত্যা মামলা দায়ের করা হবে।

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!