ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৪৯, ৯ নভেম্বর ২০২৩
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন 
রাজিব ওরফে সাজিদ। ছবি: সংগৃহীত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব ওরফে সাজিদ (২২) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের চুড়িপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজিব শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী চুড়িপট্টি এলাকার রফিকুল ইসলাম জানান, এদিন রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে মুরগিপট্টিতে চলে যায়। সেখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। 

স্থানীয় মুরগি দোকানের কর্মচারী তানভীর হোসেন জানান, চুড়িপট্টির বিপি স্টোরের দিক থেকে ওই যুবক দৌড়ে এসে এখানে পড়ে যায়। পেছন দিক থেকে ওই যুবককে দুর্বৃত্তরা ধাওয়া করতে থাকে। কিন্তু এরই মধ্যে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাজিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

চুড়িপট্টি এলাকার ভাই ভাই হোসিয়ারি স্টোরের অমিত দাস জানান, রাজিব কর্মচারী হিসেবে এই দোকানে গত তিনদিন ধরে কাজ করছেন। এক বছর আগেও রাজিব ওই দোকানে কাজ করতো। রাজিব এদিন রাত ৮টার দিকে অমিতের বাবা রতন কুমার দাসকে বলছেন আমি বাইরে থেকে আসছি। এর কিছুক্ষণ পরই জানা গেলো রাজিবকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। রাজিব শহরতলীর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। 

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে তদন্ত এবং খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!