মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সৈয়দপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান আলী মোড়ল উপজেলার গদখালি ইউপি চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন। বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে বাজারের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
.png)
যশোর রেলস্টেশনের সহকারী মাস্টার হাসিনা খাতুন বলেন, ঢাকা বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ সকাল সোয়া ৬টার দিকে যশোর রেলস্টেশন ত্যাগ করে। ওই ট্রেনেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের লাশ উদ্ধারে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গেছে। তারাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।