ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা ধার না দেওয়ায় বন্ধুকে বঁটি দিয়ে কুপিয়ে খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১৬ নভেম্বর ২০২৩
টাকা ধার না দেওয়ায় বন্ধুকে বঁটি দিয়ে কুপিয়ে খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ী রাহাফুল হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সাব্বির হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ভবেরচর বাসস্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত টাকা ধার না দেওয়ায় গত ১০ নভেম্বর বন্ধু সাব্বিরের হাতে ব্যবসায়ী রাহাফুল খুন হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গ্রেফতারকৃত সাব্বির গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন জামালপুর গ্রামের দিদার হোসেন সরকারের ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বটি, ১টি চাকু ও ঘুমের ওষুধমিশ্রিত কোকের বোতল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আসামি সাব্বির হোসেন ভবেরচর ইউনিয়ন ভবেরচর কলেজ রোড জব্বার মাস্টারের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন এবং গজারিয়া এলাকার জেএমআই কোম্পানির ওয়ার্কার ছিলেন। কিছুদিন পূর্বে তিনি কোম্পানির চাকরি হারিয়েছেন। তার সঙ্গে রাহাফুলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। খুনের কিছুদিন আগে সাব্বির রাহাফুলের কাছে ১২ হাজার টাকা ধার চান। রাহফুল টাকা ধার দিতে অস্বীকার করেন।

সেই সূত্র ধরে রাহাফুলের প্রতি সাব্বিরের ক্ষোভ সৃষ্টি হয়। গত ১০ নভেম্বর রাতে আসামি সাব্বির হোসেন কোমল পানীয়র বোতলে ৫টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে রাহাফুলের বাড়িতে গিয়ে তাকে খাইয়ে অচেতন করেন। অবচেতন অবস্থায় তার রান্নাঘর থেকে বঁটি এনে সেটি দিয়ে হত্যা করেন। 

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির হত্যার বর্ণনা আমাদের জানান। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!