সোমবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছৈয়দুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই রাতে ও মঙ্গলবার সকালে তারা মারা যান।
নিহতরা হলেন- ছৈয়দুরখীল এলাকার আমির হোসেন ও তার স্ত্রী জুলেখা বেগম। আহত হয়েছেন তাদের ছেলে জসিম উদ্দিন।
.png)
স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে আমির হোসেনের ঘরে ঢোকেন দুর্বৃত্তরা। তারা আমির হোসেনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যান।
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় আমির হোসেন এবং মঙ্গলবার সকালে জুলেখা বেগম মারা যান। চিকিৎসাধীন রয়েছেন ছেলে জসিম উদ্দিন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।