ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ৮ নভেম্বর ২০২৩
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির স্বামী
ফাইল ফটো

ঠাকুরগাঁও‌য়ের রাণীশং‌কৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া খাতুনকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম। 

বুধবার সকাল ৮টার দি‌কে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভোর থে‌কে তাদের ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুরি দি‌য়ে বুকে আঘাত ক‌রেন। এতে অচেতন হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌ড়েন রাবেয়া। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

রাণীশং‌কৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে ঝগড়ার হচ্ছিল। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছুরি দিয়ে বু‌কে আঘাত ক‌রেন। এরপর থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!