ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বটি দিয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭, ৬ নভেম্বর ২০২৩
বটি দিয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
নিহত মাহবুবুর রহমান

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হারুন নামে একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

রোববার রাত ১০টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবার রহমান মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পায়রাবন্দ বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করার সময় হঠাৎ মাছ কাটা বটি নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন। এতে রাস্তায় পড়ে যান চেয়ারম্যান মাহবুবুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ সময় হামলাকারী হারুনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। 

Advertisement

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!