ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি, রাতে একা পেয়ে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১, ২২ অক্টোবর ২০২৩
বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি, রাতে একা পেয়ে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

পাবনায় পূর্ব বিরোধের জেরে মোস্তাফিজুর রহমান সিয়াম নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। তিনি আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত ও আরিফসহ আরো কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কি কারণে ছেলেটাকে মারলো কিছুই বুঝতে পারছি না। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। সেইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!