ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেট নিয়ে বাগবিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২০ অক্টোবর ২০২৩
সিগারেট নিয়ে বাগবিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

নরসিংদীর শিবপুরে কাজী মুঈন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুঈন চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মুঈন দুপুরে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার চার বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। 

Advertisement

পরে ঘটনাটি উপস্থিত স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। মুঈন বাড়িতে ফেরার পর বেলায়েত তার সহযোগিদের নিয়ে মুঈনকে নিজ ঘরে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান।

পরে মুঈনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং শিবপুর থানায় খবর দেন।

শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!