মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নিশান অনন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
শিশুর নানি সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে নিশানের বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষুধ খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে সে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।