ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ২০ অক্টোবর ২০২৩
মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
শিবচর থানা- ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আবদুর রহমান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর (কলম খাঁর কন্দি) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবদুর রহমান ঐ গ্রামের রোকন মাদবরের ছেলে।

জানা যায়, বিকেলে শিশু আবদুর রহমান তার মা চায়না আক্তারের সঙ্গে তাদের বাড়ির সামনে বিল পদ্মা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় শিশুটি সেখানে খেলছিল। একপর্যায়ে মায়ের অগোচরে সে একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আবদুর রহমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে ঐ ডোবার পানি থেকে আবদুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিবচর থানার ওসি সুব্রত গোলদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!