ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১৮ অক্টোবর ২০২৩
আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে মরিয়ম আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের খড়মপুর মাজার সংলগ্ন পুকুরের এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুরের মন মিয়ার মেয়ে। 

জানা গেছে, মা-বাবার সঙ্গে সকালে খড়মপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্লা শহীদ রহ. মাজার দেখতে আসেন। সবাই তারা মাজার সংলগ্ন আশপাশ ঘুরে দেখেন। অসাবধানবসত মাজার সংলগ্ন পুকুরে তার মেয়ে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। হঠাৎ করে তাকে পুকুরের পানিতে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান।  

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!