মঙ্গলবার সকালে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার সকাল থেকে ২৪ অক্টোবর ৪ দিন এ স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি ও বাণিজ্য বন্ধ থাকবে। পরদিন বুধবার ও বৃহস্পতিবার দুই দিন যথারীতি এ বন্দরের যাবতীয় কার্যক্রম চলবে। আগামী ২৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং পরদিন ২৮ অক্টোবর শনিবার লক্ষ্মীপূজা উপলক্ষে আরো এক দিন যাবতীয় আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। আগামী ২৯ অক্টোবার রোববার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
.png)
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ ঘোষণা করা হলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।