ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। 

বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে শুরু হয় যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম। ফলে এ বন্দরের কর্মকর্তা-কর্মচারী ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুইদিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।  

Advertisement

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!