ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাড়িতে রাখা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৬:০৫, ৪ নভেম্বর ২০২৩
হাড়িতে রাখা পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় হাড়িতে রাখা পানিতে ডুবে তাহি নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ঐ শিশুর দাফন সম্পন্ন হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তাহি ইসলামপাড়ার হাবিবুর রহমানের ছেলে।  

চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মায়ের কাছে ঘুমিয়ে ছিল শিশু তাহি। একপর্যায়ে ঘুম থেকে উঠে ঘরের পাশে থাকা গোসলখানায় ঢুকে পড়ে সে। ঐ গোসল খানায় থাকা বড় হাড়িভর্তি পানি ছিল। এরমধ্যে পড়ে ডুবে মৃত্যু হয় তার। পরে তার মা ঘুম উঠে খোঁজাখুঁজির একপর্যায়ে হাড়ির মধ্যে তাহির নিথর দেহ দেখতে পান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!