সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বেমালিয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিমুল ইসলাম (২২) উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শিমুল সোমবার দুপুরে বাড়ির পাশে বেমালিয়া নদীতে গোসল করতে যায়। গোসল শেষে কাপড় পরিবর্তন করার সময় হঠাৎ মাথা ঘুরে পানিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।