ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে সড়কে ঝরল ট্রলিচালকের প্রাণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১১ নভেম্বর ২০২৩
রাজশাহীতে সড়কে ঝরল ট্রলিচালকের প্রাণ
ফাইল ফটো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন উপজেলার আলিমগঞ্জ গোপালপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ও রাজশাহীগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে পড়ে যায় সিমেন্টবোঝাই ট্রাকটি। এ সময় রাজশাহীগামী ট্রাকটি হঠাৎ থেমে যায়। ওই সময় পেছনে আসছিল একটি ট্রলি। ট্রাক হঠাৎ থেমে যাওয়ার ট্রলিটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রলিচালক।

Advertisement

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ট্রলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!