ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় হামুন: সাতক্ষীরায় প্রস্তুত ৩০০ সাইক্লোন শেল্টার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৪ অক্টোবর ২০২৩
ঘূর্ণিঝড় হামুন: সাতক্ষীরায় প্রস্তুত ৩০০ সাইক্লোন শেল্টার
‘হামুন’ মোকাবিলায় জরুরি সভা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় সাতক্ষীরায় প্রস্তুত রাখা হয়েছে ৩০০ সাইক্লোন শেল্টার। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে পাঁচ হাজার স্বেচ্ছাসেবককেও।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন ‘হামুন’ মোকাবিলায় জরুরি সভায় এ তথ্য জানান।

তিনি জানান, সাতক্ষীরায় ৩০০ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারেন। আমাদের লক্ষ্য থাকবে কিভাবে ক্ষয়-ক্ষতি কমানো যায়। এছাড়া ট্রলারগুলো রিকুইজেশন করা হবে। যাতে করে মানুষ পরাপার হতে পারে।

Advertisement

জেলা প্রশাসক আরো জানান, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এছাড়া শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-বাহিনী ও কোস্ট গার্ড।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!