সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৫টি উপজেলার ২০০ ইউনিয়নে ২০০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচটি করে ৭৫টি, নয় আরবান ডিসপেনসারিতে নয়টি, স্কুল হেলথ ক্লিনিকে একটি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচটি মিলে সর্বমোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় নগর ও ১৫ উপজেলা মিলিয়ে মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। যেকোনো ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টা চালু রয়েছে আমাদের কন্ট্রোল রুম। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
.png)