ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় এরইমধ্যে স্থায়ী আস্থায়ী ২৮০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৬টি মেডিকেল টিম, সাড়ে ৪শ মেট্রিক টন চাল, নগদ ৬ লাখ ২০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে।
হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে উদ্ধারের জন্য ৩ হাজার ২৮০ জন সিপিবি ও ৪৫০ জন রেডক্রিসেন্টের সদস্য প্রস্তুত রয়েছে।
.png)
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী রেজাইন সরকার রাফিন, সিভিল সার্জন ডা. আহমদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন ও মেহের নিগার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।