শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকা থেকে মাইকেলকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামানী ইউনিয়নের কবির হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাইকেলকে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ১০টি মামলা রয়েছে।
.png)