ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার দুই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ৬ অক্টোবর ২০২৩
মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার দুই
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও ৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া গ্রামের শিপন ও গোবিন্দল গ্রামের মো. সোহাগ।

Advertisement

আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল নুতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও ৫০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার মাদকের বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা। আসামি সোহাগের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!