সোমবার থেকেই কোস্ট গার্ডের পক্ষ থেকে পাথরঘাটার ঝুঁকিপূর্ণ নদীর তীরবর্তী এলাকায় মাইকিং শুরু হয়। সেইসঙ্গে মঙ্গলবার সকাল থেকে পাথরঘাটা উপজেলা শহরেও প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী উদ্ধার অভিযানসহ প্রচারণার জন্য স্বেচ্ছাসেবীদের প্রস্তুত করতে শুরু করেছে জেলা প্রশাসন।
.png)
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম বলেন, এরই মধ্যে আমরা আবহাওয়া বার্তা পেয়েছি। ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী উদ্ধার অভিযানের জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছি। হামুন মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।