ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৩

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলার ৭ জন আসামি, মুজিবনগর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ৩ আসামি এবং গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ১ জন নারী আসামি রয়েছেন।

রোববার দিবাগত রাতের বিভিন্ন সময় পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে (সোমবার ভোররাত পর্যন্ত) তিনটি উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক অভিযানে নেতৃত্ব দেন। সোমবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!