ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিনে বেরিয়ে মাদক বিক্রি, যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৩
জামিনে বেরিয়ে মাদক বিক্রি, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মো. মাসুদ রানা ওরফে রাসেল

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ মো. মাসুদ রানা ওরফে রাসেল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃত মো. মাসুদ রানা ওরফে রাসেল মানিকগঞ্জের ঘিওর উপজেলার দক্ষিণ তরা এলাকার বাসিন্দা।

পরিদর্শক আবুল কালাম জানান, মাসুদ রানার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। ওই মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন এমন খবরের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ চার হাজার টাকা। 

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় ঘিওর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!