ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ৩ সেপ্টেম্বর ২০২৩
ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩
গ্রেফতার- প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক অভিযান চালিয়ে থানা তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে ভেড়ামারা থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এর আগে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শামসের আলীর ছেলে শরিফুল ইসলাম, একই উপজেলার চন্ডিপুর পশ্চিমপাড়া গ্রামের আতর আলী ছেলে সুমন আলী এবং সাতবাড়িয়া গোহাটপাড়া গ্রামের রোকুজ্জামানের ছেলে শুকুরুজ্জামান।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!