রোববার (৩ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। তিনি বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাদল (৪৫)।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল থেকে র্যাব কর্তৃক ১৮টি ককটেল উদ্ধারের ঘটনায় র্যাব সদস্যরা বেনাপোল থানায় একটা মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় ঘরের মালিক বাদল হোসেনকে। গ্রেফতারের ভয়ে তিনি পালিয়ে ছিলেন। এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
.png)