ওজন স্কেল নীতিমালা না মেনে বেনাপোল স্থলবন্দরে মনগড়াভাবে কাজ সম্পন্ন হচ্ছে। এই পদক্ষেপ আমদানিকৃত পণ্যের ওজনের বিশ্বস্ত ও নিরাপদ পরিমাণ নিশ্চিত করার লক্ষ্য হলেও হচ্ছে তার বিপরীতটা।
এ ব্যাপারে বেনাপোল বন্দরের স্কেলে দায়িত্বরত মো. জাবেদ বিল্লাহ’র কাছে জানতে চাইলে প্রথমে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। একপর্যায়ে তাকে ওজন স্কেলের ব্যাপারে বলার জন্য অনুরোধ করলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না, এ বিষয়ে কিছু জানতে হলে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ডিডি মো. মনির স্যারের সঙ্গে কথা বলেন।
.png)
তাৎক্ষণিক বন্দর কর্মকর্তা ডিডি মনির হোসেনের সঙ্গে এ নম্বরে (০১৭১৭-২২৮.....) যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলায় কলটি তিনি কেটে দেন। এরপরে অনেক বার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।