বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। এর আগে, একইদিন তাদেরকে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামের অনিক হাসান হীরা, একই ইউনিয়নের চরমত্ত গ্রামের মো. ছানোয়ার হোসেন এবং সিংগাইর উপজেলার রায়রা ইউনিয়নের বাইমাইল কালীনগর গ্রামের মো. মুন্নাফ হোসেন।
.png)
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা ভবানীপুর, চরমত্ত ও সিংগাইর উপজেলার বাইমাইল কালীনগর গ্রামে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিকের কাছ থেকে ২০ গ্রাম, ছানোয়ারের কাছ থেকে ১২০ গ্রাম এবং মুন্নাফের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ২২ লাখ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে।