বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডালিম মিয়া ভৈরব এলাকার আলাল মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডালিম মিয়া ব্যাগের মধ্যে কৌশলে ফেনসিডিল ভরে বিক্রির জন্য গন্তব্যে যেতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার ব্যাগ তল্লাশি করে। পরে ব্যাগ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসঙ্গে ডালিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ ডালিম মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।