ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর মাংস রান্না নিয়ে গৃহবধূকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৫ জুলাই ২০২৩
গরুর মাংস রান্না নিয়ে গৃহবধূকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ২
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ তাছলিমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী আমান উল্যাহসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামে সোমবার রাতে গৃহবধূ তাছলিমা আক্তারকে তার স্বামী আমান উল্যাহ মারধর করেন। আর আমান উল্যাহর ভাগনে নাসির উদ্দিন ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূর বাবা তনু মিয়া বাদী হয়ে তাছলিমার স্বামীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

পুলিশ রাতেই অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে স্বামী আমান উল্যাহ ও লনিশ্বর গ্রাম থেকে ভাতিজা মো. ইমনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

উল্লেখ্য, সোমবার রাতে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত হয়। এরপর স্বামী আমান উল্যাহ, তার ভাতিজা মো. ইমন ও ভাগনে মো. নাসির ইট দিয়ে মাথায় আঘাত করে গৃহবধূ তাছলিমা আক্তারকে হত্যা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!