মঙ্গলবার ভোরে ডুলাহাজারা ইউপির ৫নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ডুলাহাজারা একই এলাকার আহাম্মদ গনির ছেলে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউপির ৫নং ওয়ার্ড ডাক বাংলো পাড়ার নিজ বাড়ি থেকে রেজাউল করিম জনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি স্টিলের তলোয়ার, স্টিলের চাপাতি এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রেজাউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
.png)