মঙ্গলবার দুপুরে তাদের নোয়াখালী আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের হাসান (২০), একই বাড়ির রবিউল হোসেন ওরফে রবি (২০) ও সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের সুমন (২৮) ও পশ্চিম এওজবালিয়া গ্রামের রুবেল (২৫)।
.png)
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ঐ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাকু, একটি কিরিচ,একটি চাপাতি, একটি দা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার চার ডাকাত সদস্যকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।