ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ২৭ জুন ২০২৩
রাজধানীতে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় ৬০টি চেতনানাশক ট্যাবলেট, ৩টি মলমের কৌটা ও ৩টি মলমের টিউব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোবারক খান ওরফে সাগর, মো. হাসান খান ও মো. রাসেল।

মঙ্গলবার ডিবি পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গ্রেফতারকৃতরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকার গরুর হাটে আসা ব্যাপারি ও ক্রেতাদের সঙ্গে মিশে যেত। এরপর সুকৌশলে টাগের্ট করা ব্যক্তিদের পানি ও খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ও মলম ব্যবহার করে সর্বস্ব নিয়ে পালিয়ে যেত।

Advertisement

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!