বুধবার সন্ধ্যায় উপজেলার পয়সারহাটগামী একটি লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা যান উজ্জ্বলের বাবা সুনীল সমদ্দার। এ ঘটনায় সৈয়দ সরোয়ার হোসেন নামে এক সুপারি ব্যবসায়ী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত সুনীল সমদ্দার উপজেলার গৈলা গ্রামের মৃত রাম সমদ্দারের ছেলে। তিনি স্থানীয় গৈলা বাজারে মাছের ব্যবসা করেন। আহত সৈয়দ সরোয়ার হোসেন পূর্ব সুজনকাঠি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি গৈলা বাজারের সুপারি ব্যবসায়ী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যায় বরিশালের মাছের আড়ৎ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার ইলিশ মাছ কিনে পয়সারহাটগামী লোকাল বাসে বাড়ি ফিরছিলেন সুনীল সমদ্দার। অন্যদিকে মাহিলাড়া হাট থেকে সুপারি কিনে একই বাসে ওঠেন সৈয়দ সরোয়ার হোসেন। এ সময় লোকাল বাসে তাদের দুজনকে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির লোকজন।
পরে বাসটি গৈলা রথখোলা বাসস্ট্যান্ডে পৌঁছালে মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপরও সুনীলের জ্ঞান ফিরে না বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।
স্থানীয় ইউপি সদস্য তালুকদার মো. মনিরুজ্জামান বলেন, বাবার মৃত্যুর পরও তার ছোট ছেলে উজ্জ্বল সমদ্দার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন উজ্জ্বল।