অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় মিরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে। তিনি মিরপুর বাসস্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে।
জানা গেছে, তোহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দী পশু হাটের উদ্দেশে রওনা দেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়।
.png)
এ সময় স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তৌহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানান স্থানীয়রা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।