ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কোরবানি ঈদের উচ্ছ্বাস হারিয়ে গেছে: শাহেদ শরীফ খান

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৭:১৩, ২৬ জুন ২০২৩
কোরবানি ঈদের উচ্ছ্বাস হারিয়ে গেছে: শাহেদ শরীফ খান
শাহেদ শরীফ খান। ছবি: ডেইলি বাংলাদেশ

জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খানের কাছে ঈদের দিন মানে পরিবারের সকল সদস্যের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ। সারা বছর সকলে নিজেদের কাজে ব্যস্ত সময় কাটায়। ঈদের দুটো দিন সবাইকে কাছে পাওয়া যায়। শাহেদ এমনটিই জানালেন ডেইলি বাংলাদেশের সঙ্গে আলাপে।

শাহেদ বলেন, আগে কোরবানি দেয়া এক প্রকার উৎসব ছিলো। আমাদের কাছে বিশেষ কিছু মনে হতো। এখন সেই উচ্ছ্বাস, আবেগ কোথায় যেন হারিয়ে গেছে। বাচ্চারাও কষ্ট পায়। তাই অন্য জায়গায় কোরবানি দিয়ে দেই। মাংশ নিয়ে আসি।

ঈদের দিনের পরিকল্পনা জানিয়ে শাহেদ বললেন, বাচ্চাদের নিয়ে ঈদের নামায পড়া হয় সকালে। তারপর আম্মার বাসায় যাই। শ্বশুর–শাশুড়ির সঙ্গে দেখা হয়। তারা আসেন কিংবা আমরা যাই। সবার সঙ্গে সময় কাটানোটাই মুখ্য হয়ে ওঠে।

Advertisement

ঈদের দিন শাহেদ বিরিয়ানি, তেহারী ইত্যাদি খেতে পছন্দ করেন। তার সঙ্গে থাকে চটপটি। আর ঈদের পোশাক কিনতে হয় না, প্রচুর উপহার পেয়ে থাকেন তিনি।

উল্লেখ্য, শাহেদ অভিনীত প্রতিদিনের ধারাবাহিক ইসমত আরা শান্তির ‘আনারকলি’ প্রচারিত হচ্ছে গ্লোবাল টেলিভিশনে। শেষ করেছেন ঈদের ৭ পর্বের ধারাবাহিক ‘মালবিকা তুমি’– এর কাজ। এটিএন বাংলায় চলছে মুরাদ পারভেজের ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’। আবুল হায়াতের পরিচালনায় শেষ করেছেন চ্যানেল আইয়ের জন্য ঈদের নাটক ‘মেঘলা হাওয়ার বাদল দিনে’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ ও ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ ছবি দুটি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!