ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়া পেলেন সেলিম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৭ জুন ২০২৩
মুক্তিপণে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়া পেলেন সেলিম
অপহরণের শিকার রোহিঙ্গা নেতা মোহাম্মদ সেলিম

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুইদিন পর রোহিঙ্গা সন্ত্রাসীদের চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন অপহৃত রোহিঙ্গা নেতা মো. সেলিম।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে টেকনাফের শরণার্থী ক্যাম্পের মৌচনী এলাকার পাহাড়ে তাকে ছেড়ে দিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।

অপহরণের শিকার রোহিঙ্গা নেতা মোহাম্মদ সেলিম টেকনাফ মৌচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প মাঝি বজলুর রহমান।

Advertisement

জানা গেছে, দুইদিন আগে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছিল রোহিঙ্গা নেতা মো. সেলিমকে (৫৫)। পরে সেলিমের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে রোহিঙ্গা সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। টাকা না পেলে তারা সেলিমকে হত্যা করবে এমন হুমকিও দেওয়া হয়। 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬-এপিবিএনের পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে মৌচনী ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেতর থেকে রোহিঙ্গা নেতা সেলিমকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!