বৃহস্পতিবার রাতে পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মনছুর আলম বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পের এ/৪১ ব্লকের নাজীর হোসেনের ছেলে।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ৭/৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী মনছুরকে গুলি করে। খবর পেয়ে এপিবিএন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মনছুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পের বসতঘর ও দোকানের জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, বর্তমানে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।